বিমানের টিকিট কারসাজি

১৩ ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

বিমান টিকিটের মূল্য কারসাজির অভিযোগে গতকাল সোমবার ১৩টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, এই এজেন্সিগুলো এয়ারলাইন্সের জিএসএদের সাথে যোগসাজসে এয়ার টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কৃত্রিমভাবে উচ্চ মূল্যে বিক্রি করে আসছিল, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বর্তমান সময়ও এই এই সকল এজেন্সির নিকট কয়েক হাজার টিকিট যাত্রীর নাম ছাড়া মজুত আছে বলে জানা যায় যা এখনই কম্পিউটার সিস্টেমে ওপেন করে দিলে বাজারে সংকট নিরসন হবে ও টিকিটের মূল্য কমে আসবে। 

ঘটনাক্রম ও অভিযোগের বিবরণ বেশ কিছুদিন ধরে মন্ত্রণালয়ে অসংখ্য অভিযোগ আসছিল যে কিছু অসাধু ট্র্যাভেল এজেন্সি বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। এই এজেন্সিগুলো এয়ারলাইন্স ও জিএসএ কে সিন্ডিকেটের মাধ্যমে টিকিট যাত্রীর নাম ছাড়া অগ্রিম টাকা দিয়ে ব্লক করে রাখত এবং পরে চড়া দামে সেগুলো বিক্রি করত। তদন্তে দেখা গেছে, এই চক্রের সদস্যরা এয়ারলাইন্সের নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে টিকিট বিক্রি করে আসছিল, যা টিকিট কারসাজি।  আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। এজেন্সিগুলোর মধ্যে মূলহোতা হিসাবে কাজী এয়ার ইন্টারন্যাশনাল এর কাজী মোহাম্মদ মফিজুর রহমান অন্যতম। এছাড়াও সিটিকম ইন্টারন্যাশনাল, হাশেম এয়ার, আরবিসি ট্রাভেলস, কিং এয়ার, মেগা এয়ার ইন্টারন্যাশনাল, মাদার লাভ ট্রাভেলস, জেএস ট্রাভেলস, এনএমএসএস ট্রাভেলস, বিপ্লব ইন্টারন্যাশনাল, সাদিয়া ট্রাভেলস,  ফোর ট্রিপ, আততাইয়ারা ট্রাভেলস এজেন্সি জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে লাইসেন্স বাতিল করা হয়েছে । 

সরকারের কঠোর অবস্থান
এই অনিয়মের বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে বেবিচকসহ একাধিক গোয়েন্দা সংস্থা বিশেষ তদন্ত কমিটি গঠন করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং কারসাজির প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ১৩টি ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়। একই সাথে, অন্যান্য ট্র্যাভেল এজেন্সিগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে এমন কোনো অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীদের জন্য সতর্কতা
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কর্তৃপক্ষ যাত্রীদের টিকিট কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছে। যাত্রীদের সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অনুমোদিত ও বিশ্বস্ত ট্র্যাভেল এজেন্সি থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে। টিকিট কেনার আগে টিকিটের মূল্যের সাথে সরকারিভাবে নির্ধারিত মূল্য যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।

ভবিষ্যৎ পদক্ষেপ
সরকার এই ধরনের কারসাজি রোধে আরও কঠোর নীতি প্রণয়নের কথা ভাবছে। এছাড়া, ভবিষ্যতে যেন কোনো ট্র্যাভেল এজেন্সি এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশের এভিয়েশন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত