কুমিল্লায় ৬ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ জব্দ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বন বিভাগের অভিযানে ৬ লাখ টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ১১ টার দিকে জেলার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। 

বন বিভাগ জানায়, কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মো. কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির।

এ বিষয়ে চেকপোস্টের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে কাভার্ডভ্যানটির ভেতর থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।’

হুমায়ুন কবির বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সিন্ডিকেট চোরাই কাঠ পাচার করছে। কাভার্ডভ্যান ব্যবহার করায় অনেক চালান আমাদের নজরের বাইরে থাকে। তবে আমরা তৎপরতা বাড়িয়েছি। সোর্সিংও জোরদার করা হয়েছে। জব্দ করা কাঠের বিষয়ে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত