মাহমুদউল্লাহকে পেছনে ফেললেন লিটন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ব্যাট হাতে নামার আগে লিটন দাসের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ছিল ১১০ ম্যাচে ২৪৩৭। বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ১৪৪ রান তাড়া করতে নেমে সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে দারুণ এক চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন লিটন।

২৪৪৪ রান করা মাহমুদউল্লাহকে পেছনে ফেললেন বাংলাদেশ অধিনায়ক। তার ওপরে আছেন শুধু সাকিব আল হাসান (২৫৫১ রান)। লিটন এই ম্যাচে তার সংগ্রহ আর কত বাড়ান সেটি দেখার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮৯। জয়ের জন্য দরকার আর ৫৫ রান। লিটন ২০ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত