দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না ভারত-পাকিস্তানের। তবে বৈশ্বিক বা মহাদেশীয় আসরে ক্রিকেট খেলে এই দুটি দেশ। সব ঠিক থাকলে আগামী রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এই ম্যাচের আগে থেকেই চলছে দুই দেশের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। সাবেক ভারতীয় তারকা হরভজন সিং এশিয়া কাপে তাদের হারানোর মতো কোনো দল দেখেন না।
ভারতীয় সংবাদ সংস্থা 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া' কে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, 'যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা কেবল ভারতই। আমাদের দলে রয়েছে বিশাল প্রতিভা। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকলেও নতুন খেলোয়াড়রা দারুণ পারফর্ম করতে সক্ষম। তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে।'
এর আগে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজন, শিখর ধাওয়ানসহ ভারতীয় ক্রিকেটাররা।
সেটি স্মরণ করিয়ে হরভজন আরও বলেন, 'সব সময়ই ভারত-পাকিস্তান ম্যাচ আলোচনার কেন্দ্রে থাকে। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে খেলেছি, কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাঠে নামিনি। অপারেশন সিঁধুর বুঝিয়ে দিয়েছে তাদের সঙ্গে কোনো ক্রিকেট বা বাণিজ্য চলতে পারে না।'
মাঠের ক্রিকেটে ফেভারিট ভারতই। সবশেস ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৬ রানে জেতে ভারত। এই দুই দেশের শেষ পাঁচ টি-টোয়েন্টিতে ভারত জিতেছে তিনটি, দুটিতে জয় পাকিস্তানের।
প্রো কাবাডি লিগ খেলতে দিল্লিতে শাহান
বার্সেলোনায় স্বপ্নভঙ্গ; হতাশা ভুলে ইংলিশ ক্লাবে রোনালদিনহোর ছেলে