এবারের এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে হংকংকে। তবে বাংলাদেশের সঙ্গে 'বি' থাকা শ্রীলঙ্কা এখনো কোন ম্যাচ খেলেনি টুর্নামেন্টে। আগামীকাল শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে শেষ তিনটি সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। যার একটি শ্রীলঙ্কার বিপক্ষেই, ২-১ ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানালেন, নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান।
আসালাঙ্কা বলেন, 'আমরা সবাই জানি তারা (বাংলাদেশ) এখন সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি। সিরিজ হারলেও আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা কেবল আমাদের মূল বিষয়, পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।'
শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। অনেক সময় সেটি ছড়িয়ে পড়ে মাঠের খেলার বাইরেও। বিশেষ করে সমর্থকরা কেউ কাউকে ছাড় দেন না। অবশ্য কোনো বাড়তি উত্তেজনা স্পর্শ করছে না শ্রীলঙ্কার অধিনায়ককে।
আসালাঙ্কা বলেন, 'এটি আসলে ভক্তদের জন্য একটি রাইভালারি এবং আমি মনে করি আমাদের খেলোয়াড়দের জন্য, এটি একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে এবং অন্যান্য দেশগুলোকেও একটি ভালো খেলা উপহার দিতে চাই।'
এশিয়া কাপ দিয়ে লম্বা বিরতির পর শ্রীলঙ্কা দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান এই অলরাউন্ডার গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। হাসারাঙ্গার ফেরা নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, 'অবশ্যই এটি আমাদের জন্য খুব ভালো বিষয়। আমি মনে করি সে আমাদের সাদা বলের ফরম্যাটের অন্যতম তারকা। অধিনায়ক হিসেবে আমি মনে করি ওয়ানিন্দুকে দলে পাওয়াটা সত্যিই খুব ভালো।'
বুলবুলকে নির্বাচন করতে জায়গা ছেড়ে দিলেন আশরাফুল
তরুণদের প্রাণিত করতে মাঠে হাজির কিংবদন্তিরা
প্রো কাবাডি লিগ খেলতে দিল্লিতে শাহান