চার্লি কার্ক হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে। 

ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম টেইলর রবিনসন, বয়স ২২ বছর।

ইউটা কাউন্টি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিনসনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ আনা হয়েছে অগ্রিম পরিকল্পিত হত্যা, অস্ত্র ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটন এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত করা-এর জন্য। 

তবে এখনও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হয়নি এবং প্রাথমিক চার্জ সম্পর্কিত নথি পাবলিক রেকর্ডে নেই।

গভর্নর স্পেন্সার কক্স আজ বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হবে, যাতে মামলার সম্ভাব্য কারণসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।” 

তিনি আরও জানান, কাউন্টি অ্যাটর্নি চার্লি কার্কের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন, যাতে অভিযোগপত্র এবং মামলার নথিপত্র সঠিকভাবে প্রস্তুত হয়। সূত্র: সিএনএন নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত