রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের নাম হাফসা খান (১১) ও রাইয়ান (১৪)।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় হাফসা ও রাইয়ান হাসপাতালে ভর্তি হয়েছিল। হাফসার শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন সে সেরে উঠেছে।
তিনি জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনও ১২ শিক্ষার্থী ভর্তি রয়েছে।
