গেল এপ্রিলে ভারতের কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলা এবং এরপর ভারতের অপারেশন সিদুরের পর এই প্রথম ক্রিকেট মাঠে দেখা হয় ভারত ও পাকিস্তানের। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের আচ ছিল ক্রিকেট ম্যাচেও।
ম্যাচের শুরু ও শেষে হাত মেলাননি দুই দেশের ক্রিকেটাররা। জয়ের পর ভারতের দুই ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও শিবম দুবে সোজা সাজঘরের দিকে হাঁটেন। সূর্যকুমার ভারতের অধিনায়কও।
পরে ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, 'আমি কিছু বলতে চাইছি, বলার জন্য সেরা মুহূর্ত। আমরা পেহেলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আছি। তাদের জন্য আমাদের সমবেদনা রইলো। আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।'
সূর্যর কাছে এই ম্যাচটা স্পেশাল। কারণ, ১৪ সেপ্টেম্বর অর্থাৎ, ম্যাচের দিন তাঁর জন্মদিন। অধিনায়ক হিসেবে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলকে নেতৃত্ব দিলেন এবং জিতলেন। সূর্য কথা বলার সময়ে মাঠে উপস্থিত দর্শকরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, জবাবে সূর্য বলেন, 'দারুণ অনুভূতি এবং এটা জন্মদিনের দারুণ একটা উপহার।'
ম্যাচ নিয়ে সূর্য বলেন, 'সবসময় জিততে চাই। শেষ পর্যন্ত টিকে থাকা ম্যাচ শেষ করতে পেরেছি। তবে এই ম্যাচটা আমাদের গোটা দলের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই ছিল। আমরা সব প্রতিপক্ষের মতো পাকিস্তানের বিপক্ষেও একইরকম প্রস্তুতি নিয়েছিলাম।'
জন্মদিনে হাসলো সূর্যের ব্যাট, সহজেই পাকিস্তানকে হারালো ভারত
হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার ডার্বি জিতলো সিটি