ময়মনসিংহের ত্রিশালে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহর সঞ্চালনায় সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা জামাতের আমির আব্দুল্লাহ আল নোমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান মৃধা, ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী প্রমুখ।
দুই থানার নাশকতা মামলা থেকে মুক্তি পেলেন বিএনপির ১০৬ নেতাকর্মী