প্রথমবারের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটে স্কুল হ্যান্ডবল

 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

ফুটবলে হোম ও অ্যাওয়ে ফরম্যাটের সঙ্গে অভ্যস্ত ক্রীড়া বিশ্ব। এবার তার মতো করে এবার স্কুল হ্যান্ডবলেও চালু হচ্ছে এই ধারা। আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। এর পর ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব।

প্লেট পর্বে বালক বিভাগে ১৬টি এবং বালিকা বিভাগে ১০টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক ও বালিকা উভয় বিভাগে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই পর্বেও প্রথম থেকে সপ্তম স্থান অর্জনকারী দলগুলোর সঙ্গে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দলগুলো, মোট ১০ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। লিগ শেষে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল, ৩য়/৪র্থ স্থান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কাপ পর্ব থেকে ৬টি দল নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে। সুপার সিক্স হতে ৪টি দল নিয়ে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখান থেকে ৩টি দল অংশ নেবে জাতীয় প্রতিযোগিতায়। 

প্লেট পর্বের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল এবং কাপ পর্বের ১ম থেকে ৪র্থ স্থান অধিকারী দলকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া ১ম, ২য়, ৩য় স্থান ও সেরা খেলোয়াড়কে পুরস্কার ও প্রাইজমানী প্রদান করা হবে। ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত