হবিগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বিসিক শিল্প নগরী সংলগ্ন রাস্তায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন এক ব্যক্তি, যিনি অটোরিকশার সামনে চলে আসেন। তখন অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আলখাছ মিয়া (পঁঞ্চানব্বই) মৃত্যুবরণ করেন। নিহত আলখাছ মিয়া পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে এসআই দেলোয়ার হোসেন ও একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করা হয় এবং দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা জব্দ করা হয়েছে।
রাজধানীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ, মশাল মিছিল
পূজার প্রস্তুতি দেখতে মণ্ডপে মণ্ডপে জেলা প্রশাসক