মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কাঁশবনে অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারি পরিচালক তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে র্যাবের একটি আভিযানিক টিম শ্রীনগর উপজেলার উত্তর বালাশুর বাগাভাঙ্গা গ্রামে চুন্নু ফকিরের ইটের প্রাচীর ঘেরা কাঁশবনে অভিযান চালান। এসময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এগুলো এখানে লুকানো অবস্থায় ছিল।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
