জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ তিন দাবি মেনে নেওয়ায় ৩২ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত পোনে ১০টার দিকে আন্দোলনকারীদের জুস পান করিয়ে অনশন ভাঙান জবি প্রক্টর অধ্যাপক ড.তাজ্জাম্মুল হক ও অন্যান্য শিক্ষকরা।
অনশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
তাদের দাবিগুলো হলো:
১। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করা।
২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
৩।ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ, কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
উক্ত দাবিতে ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে অনশন শুরু করেন শিক্ষার্থীর। অবশেষে ৩২ ঘণ্টা পর ১৭ সেপ্টেম্বর রাতে সেই অনশন ভাঙলেন শিক্ষার্থীরা।
