মার্তিনেজের গোলের খবর শুনে মেসি আর ডি পল যা করলেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ফুটবল নিয়ে আর্জেন্টিনার আবেগের কোনও সীমা বা সীমানা নেই। সেটা সাধারণ মানুষ থেকে স্বয়ং লিওনেল মেসি পর্যন্ত। মেজর সকার লিগের ম্যাচ সামনে রেখে ইন্টার মায়ামির অনুশীলন করছিলেন লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল। এর মাঝেই খবর আসে, কোপা লিবার্তাদোরেসের কোয়ার্টার ফাইনালে গোল করেছেন মারভিলা মার্তিনেজ। তারপর?

গতকাল ১৭ সেপ্টেম্বর ইন্টার মিয়ামির খেলোয়াড়রা সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে প্রস্তুতি নিচ্ছিলেন, সেদিনই বুয়েনস এইরেসে চলছিল রেসিং বনাম ভেলেসের মধ্যে কোপা লিবার্তাদোরেসের কোয়ার্টার ফাইনাল। এটি ছিল আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি। মেসিদের অনুশীলন দেখতে আসা এক ভক্ত চিৎকার করে মেসিকে জানান ম্যাচের ফলাফল। মারভিলা মার্তিনেজের গোলের খবর পেয়ে অনুশীলনরত মেসি ও ডি পলের প্রতিক্রিয়া।

ম্যাচটিতে ১-০ গোলে জয় পেয়েছে রেসিং। একমাত্র গোলটি করেছেন মারভিলা মার্তিনেজ। দর্শকরা যখন চিৎকার করে ম্যাচের খবর দিচ্ছিলেন, অনুশীলনে মগ্ন মেসি বারবার দর্শকদের দিকে তাকিয়ে ফলাফল জানার চেষ্টা করছিলেন। রদ্রিগো ডি পলও তাই। অনুশীলনে মগ্ন থাকলেও অল্প সময়ের জন্য তাদের কান ছিল দর্শকদের দিকেই। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত