ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের জেল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

গ্রাহকের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাছরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  পাশাপাশি তাদের ১০ হাজার করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা পরিশোধ করেন মামলার বাদী আবুল কালাম আজাদ। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য না পাওয়ায় টাকা ফেরত চাইলে অস্বীকৃতি জানান শামীমা নাছরিন। উভয় আসামি পলাতক থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। এরপর মুজাহিদ হাসান ঢাকার আদালতে নালিশি মামলা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত