৯ দিনের সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

নয় দিনের সফরে পাকিস্তান সফরে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান এ তথ্য জানান।

সফর চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময় অনুযায়ী, সেদিন দুপুর ২টায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি এবং বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সফরে সিনিয়র সচিবের সঙ্গে রয়েছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. রেজাউল করিম এবং ডিআইজি মো. জান্নাতুল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত