বগুড়ার তিন পরিবারকে সহায়তা তারেক রহমানের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাবগ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়। পাশাপাশি আতিকুর রহমান রুমন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত