নোবিপ্রবিতে পরিবারসহ অবসর কাটাচ্ছেন ঢাবি উপাচার্য

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিবারসহ অবসর সময় কাটাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খাঁন। বৃহস্পতিবার রাতে পরিবারসহ নোবিপ্রবি ক্যাম্পাসে আসেন তিনি।

অবসর সময় কাটাতে নিজ পরিবারসহ নোবিপ্রবির ভিসি বাংলোতে অবস্থান করছেন ঢাবি উপাচার্য। এসময় উপাচার্যকে বরশি দিয়ে পুকুরে মাছ শিকার, সকালে মর্নিং ওয়াক, রাতে ক্যাম্পাসে হাঁটা এবং শিক্ষক-কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।

এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, অফিসিয়াল কাজের বাহিরেই ঢাবি উপাচার্যের এই সফর। তিনি পরিবারসহ এসেছেন। দাপ্তরিক কাজের বাহিরে আগামী রবিবার পর্যন্ত থাকবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত