শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন লিটন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

দুবাইতে আজ এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বেও এ দুটি দল একই গ্রুপে ছিল। ফলে সুপার ফোরের লড়াইটি এই দুই দলের মধ্যে এবারের এশিয়া কাপে দ্বিতীয় দেখা। সুপার ফোরের চার দল থেকে শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। তাই এই রাউন্ডে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক লিটন দাস। এসেছিলেন বোলিং কোচ শন টেইট। তবে আজ শনিবার সকালে নিজের ফেসবুকে স্টাটাস দিয়েছেন লিটন।

স্টাটাসে লিটন লেখেন, 'সুপার ফোর পর্বের জন্য সব ঠিক আছে। আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আমাদেরকে আপনাদের প্রাথনায় রাখবেন।'

আজ দুবাইতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। গ্রুপ পর্বের মুখোমুখিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত