এশিয়া কাপে সুপার ফোরের মহারণে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছেই। এর মাঝেই দলের ক্রিকেটারদের চাপ সামলানোর কৌশল জানালেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত পাকিস্তানকে আগের ম্যাচে ৭ উইকেটে হারিয়েছিল। এরপর হাত না মেলানোর বিতর্কসহ নানা ঘটনা আলোচনায় আসে। তাই এবার আরও সতর্ক সূর্যকুমার। বাইরে থেকে আসা চাপ বা সমালোচনা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে তিনি বললেন, “রুম বন্ধ করে দাও, ফোন সুইচ অফ করে ঘুমিয়ে পড়ো। বাইরে থেকে আসা শব্দ বা সমালোচনা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে যা ভালো, শুধু সেটুকুই নাও।”
তবে সূর্যকুমার আরও বলেন, 'বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়, ডিনারে যাওয়া হয়, আবার সতীর্থরাও অনেক কিছু দেখতে চায়। তবে শেষ পর্যন্ত এটা নির্ভর করে আপনি কী শুনতে চান আর কী মনে রাখতে চান।'
তিনি বলেন, 'যদি আমরা এই টুর্নামেন্টে ভালো করতে চাই, তাহলে বাইরের অনেক শব্দ বন্ধ করে দিতে হবে। তবে সবই খারাপ নয়, অনেক সময় বাইরে থেকেও ভালো পরামর্শ পাওয়া যায়, যা খেলায় কাজে লাগে।”
বার্সেলোনার ব্যয়সীমা কমলো, বাড়লো রিয়ালের