বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এখন সর্বোচ্চ রানের মালিক লিটন দাস। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। সাকিবের রেকর্ড ভাঙতে ১৯ রান প্রয়োজন ছিল লিটনের। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে লিটন করেন ২৩ রান।
তাতে লিটনের রান এখন ২৫৫৬। দুইয়ে থাকা সাকিবের রান ২৫৫১।
ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে, ১ বল বাকি থাকতে। লঙ্কানদের বিপক্ষে এই জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচগুলোতেও কাজে লাগবে বলে জানান লিটন, 'এমন ম্যাচে রান তাড়া করে জিতলে অবশ্যই আপনি দল হিসেবে উজ্জীবিত থাকবেন পরের ম্যাচের জন্য। তবে আমাদের আবার মাঠে নামতে হবে- নতুন দিন, নতুন প্রতিপক্ষ। আমাদের আবার সেরা ক্রিকেটটাই খেলতে হবে।'
মেসির জোড়া গোল অ্যাসিস্টে মায়ামির জয়