মরা মুরগির গোশত বিক্রির অপরাধে দুজনের অর্থদণ্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে মরা মুরগির গোশতের বিক্রির দায়ে দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার হদ্দের ভিটা গ্রামের হারুন অর রশিদ (৩৪) ও কোনাবাড়ী গ্রামের আবু রায়হান (১৮)।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, স্থানীদের কাছে খবর পেয়ে শনিবার রাতে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মরা মুরগির গোশতের বিক্রির অপরাধে দুজনকে আটক করে ২০ হাজার টাকা করে জরিমান করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত