জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে মোট বাস বৃদ্ধি এবং দুপুর ১টার সময় শাহবাগগামী শাটল বাস সংখ্যা বৃদ্ধির দাবি জবি শাখা ছাত্র অধিকার পরিষদের।
সোমবার(২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় পরিবহন পরিচালকের নিটক এই সম্পর্কিত একটি আবেদন ও জমা দেন সংগঠনটি।
আবেদন পত্রে বলা হয়," আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই পরিবহন সংকটের কারণে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে দুপুর ১টার সময় শাহবাগগামী শাটল বাসের সংখ্যা মাত্র ১টি হবার ফলে প্রচুর শিক্ষার্থী আসন সংকটে পড়েন। ফলে শিক্ষার্থীদের অনেককে দাঁড়িয়ে বা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, যা তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এছাড়াও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির কারণে নিয়মিত বাসের সংখ্যাও অপর্যাপ্ত হয়ে পড়েছে।
এ অবস্থায় অধিকাংশ শিক্ষার্থীকে ব্যক্তিগত বা বাণিজ্যিক পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে।
তাছাড়া আরও বলা হয়,উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় আমরা নিম্নলিখিত দাবি পেশ করছি-
১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাস বৃদ্ধি করতে হবে।
২. দুপুর ১টার সময় বিশেষভাবে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হতে পারে, আশঙ্কা রিজভীর