কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যার বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষার্থীরা।
কুমিল্লা কান্দিরপাড়ের টাউন হলে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নিয়ে সুমাইয়ার ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, আমার মা আর বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ১৫ দিনেরও বেশি সময় পার হয়ে গেলেও কেন আলামত জনসম্মুখে আনা হলো না। ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হলো না সেটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই। ২০২৩ সালে এই আসামি একই অপরাধ করেছে।ওই মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাহলে সে কিভাবে আইনের আওতায় না এসে বিচারবহির্ভূত থাকে প্রশাসনের কাছে আমার প্রশ্ন। এর পেছনে কার হাত আছে কা ক্ষতিয়ে দেখা প্রয়োজন।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন-নিহত সুমাইয়ার সহপাঠী নূর মোহাম্মদ সোহান, একই ব্যাচের নূরানী শেখ, শামীউন ঐশী, লোক প্রশাসন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মো.মামুন প্রমুখ।
