চার বছরের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতির দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ জহির চন্দন, যিনি সিপিবির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল কাফি রতন। তিনিও এতদিন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
১৯৯৪ থেকে ১৯৯৬ সালের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি সাজ্জাদ জহির চন্দন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন।
নতুন সাধারণ সম্পাদক কাফী এক সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি হন তিনি।
১৯৮৯-৯০ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ছাত্র সংসদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদকও ছিলেন কাফি।
বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দফা সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের একজন।
