টাইগার কে? পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেট দলের ডাক নাম যে টাইগার, তা জানা ছিল না আফ্রিদির। তাই আজ দুবাইয়ে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহিন আফ্রিদি জিজ্ঞাসা করে বসেন, ''টাইগার কৌন?'' বিষয়টা পরিষ্কার হওয়ার পরে তিনি বলেন, ''আচ্ছা, সরি।''
এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লঙ্কানদের হারিয়ে তারাও ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। আর সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে শাহীন শাহ আফ্রিদি বাংলাদেশকে নিয়ে এই কটাক্ষ করেন তিনি।
অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি। বাংলাদেশকে হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে।
‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে' বলেন আফ্রিদি।
মাস দুয়েক আগেই বাংলাদেশে খেলতে এসে ২-১ ম্যাচে সিরিজ হেরেছিল পাকিস্তান। সেই সিরিজে অবশ্য শাহিন আফ্রিদি ছিলেন না।
'সূর্য যা খুশি বলুক' কেন বললেন শাহিন আফ্রিদি