বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

বৃষ্টি কারণে কয়েকদিন উন্নতি হওয়ার পর পর আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হঠাৎ করেই ঢাকার বাতাসের মানে অবনতি হয়েছে।  সকাল  সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাতা। যা মানের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। 

একিউআই সূচক অনুযায়ী, ১৭৬  স্কোর নিয়ে দূষণের তালিকায় শীর্ষে রয়েছে চাদ। এছাড়া ১৬৪, ১৫৩ ও ১৩৮ স্কোর নিয়ে পাকিস্তানের রাজধানী লাহোর তৃতীয়, কঙ্গোর রাজধানীর কিনশাসা চতুর্থ ও ভারতের রাজধানী দিল্লি পঞ্চম স্থানে রয়েছে। 

৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।

একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত