গকসুর ভিপি ইয়াসিন, জিএস রায়হান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

ঢাকার সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে দায়িত্ব পেয়েছেন রায়হান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সামিউল।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

সকাল ৯টায় ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। মোট ভোটার ছিলেন চার হাজার সাতশো একষট্টি জন। এগারোটি পদের জন্য লড়েছেন মোট সাতান্ন জন প্রার্থী। দুপুরের পরের সর্বশেষ হিসাবে দেখা যায়, প্রায় ৬৭% শতাংশ ভোট কাস্ট হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত