টেকনাফে মানবপাচারকারী আটক, তিন ভিকটিম উদ্ধার 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

কক্সবাজার টেকনাফে বিজিবির অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারকারী চক্রের একজন সদস্যকে আটক হয়। আটক মানবপাচারকারী উখিয়া ১৫ নম্বর জামতলি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-৫ এর মৃত তৈয়ব আলীর ছেলে সাদেক (২৫)।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বড়ইতলী এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মিয়ানমার এবং থাইল্যান্ডে হয়ে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই অধিনায়ক, ২ বিজিবির নেতৃত্বে একটি মানব পাচারবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বড়ইতলী পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক করে তাকে সঙ্গে নিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা ৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে টেকনাফ থানায় মামলা দায়ের এবং হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত