সাড়ে তিন মাস আগে জাতীয় দলের কোচিং অধ্যায় শেষ হলেও এবার ভিন্ন ভূমিকায় নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন গ্যারি স্টেড। নিউজিল্যান্ড ক্রিকেটের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি। এ দায়িত্বে তার কাজ হবে ক্রিকেটার, কোচ এবং হাই পারফরম্যান্স প্রোগ্রামকে সাপোর্ট দেওয়া। পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটও থাকবে তার তত্ত্বাবধানে।
গত জুনের শুরুতে শেষ হয় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার সাত বছরের অধ্যায়। তার অধীনেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে কিউইরা। প্রথমবারের মতো ওঠে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলে। এমনকি ভারতে গিয়ে ঐতিহাসিকভাবে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্বও তার দলের।
আবারও দেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ৫৩ বছর বয়সী স্টেড বলেন, ‘গত ৩০ বছর ধরেই নিউজিল্যান্ডের ক্রিকেট আমার হৃদয়জুড়ে আছে এবং ভালোবাসার এই খেলায় অবদান রেখে যেতে পারব, আমার জন্য এটা সত্যিই স্পেশাল। কোচিং নিয়ে আমার তাড়না এখনও প্রবল এবং চেষ্টা করে যেতে চাই সবাইকে শেখাতে ও উন্নতি করাতে।’
সৌম্য ম্লান শান্তর কাছে, ২৪ বলে ফিফটি করেও সোহানের আক্ষেপ
সুর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে আইসিসি