লা লিগায় শনিবার হবে মাদ্রিদ ডার্বি। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। খেলাটি হবে আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে। রিয়াল ছয় ম্যাচের সব জিতে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তবু মাদ্রিদ ডার্বির আগে কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুসদের সতর্ক করলেন লস ব্ল্যাঙ্কোসদের কোচ জাবি আলোনসো।
খেলোয়াড় জীবনে পাঁচ মৌসুম রিয়ালে কাটানো আলোনসোর কোচ হিসেবে প্রথম মাদ্রিদ ডার্বি এটি। ডার্বির আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলেন জাবি আলোনসো বলেন, 'আমরা মাত্র ছয়টি ম্যাচ খেলেছি এবং পূর্ণ পয়েন্ট পেয়েছি। তবে কিছু ম্যাচ কঠিন ছিল, তাই আমরা অতি আত্মবিশ্বাসী হতে পারি না। জার্সিতে যে ব্যাজ আছে বা যে স্কোয়াড আছে, মাঠে নামলেই আমরা জিতবো, তা ভাবতে পারি না।'
দলের সব খেলোয়াড়দের সতর্ক করে আলোনসো বলেন, 'আমাদের নির্ভার হয়ে পড়া উচিত হবে না, কারণ একটি ভুল করলে চড়া মূল্য দিতে হতে পারে।'
লিগে এবার আতলেতিকো ছয় ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে ডিয়েগো সিমেওনের দল। পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে তারা। তবে গেল দুই মৌসুমে লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ।
সূর্যকুমার-হারিস রউফকে জরিমানা করলো আইসিসি
অনেক খেলা এক ভবনে!