জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র ওপর হামলার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০ শিক্ষার্থীকে আজীবন ও ১৭ জনকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
শনিবার (২৭ আগস্ট) প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হামলার অভিযোগে ১২ জন এবং হলে অস্ত্র রাখার অভিযোগে ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়। কয়েকজনের বিরুদ্ধে দুই অভিযোগই প্রমাণিত হওয়ায় তারাও আজীবন বহিষ্কারের তালিকায় আছেন। এছাড়া এ ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জনকে খালাস এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
অধ্যাপক মোখলেছুর রহমান জানান, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তাদের খালাস দেওয়া হয়েছে। যাচাই-বাছাই ছাড়া বহিষ্কার করা হলে তা অন্যায় হতো।
