ব্যাক-টু-ব্যাক সাপোর্টার্স শিল্ড জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবারের ম্যাচে ১-১ গোলের ড্রয়ে থামতে হয়েছে লিওনেল মেসির দলকে। এই ড্রয়ের ফলে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে শিরোপার দৌড়ে মায়ামির আর নিয়ন্ত্রণ থাকল না। চার ম্যাচ বাকি থাকতে এখন তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকে।
টরন্টো এফসির মাঠ বিএমও ফিল্ডে প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রস থেকে দারুণ হেডে গোল করেন তাদেও আলেন্দে। মৌসুমে এটি ছিল তার নবম গোল। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে টরন্টো। জনাথন অসোরিওর পাস ধরে রিচি লারেয়া বল ফেরত পাঠান গোলমুখে, সেখান থেকে সহজ ট্যাপ-ইনে নিজের প্রথম গোল পান জর্জে মিহাইলোভিচ।
পুরো ম্যাচে গোলের জন্য মরিয়া ছিলেন মেসি। তার ছয়টি শটের মধ্যে চারটি ছিল টার্গেটে, কিন্তু টরন্টো গোলরক্ষক শন জনসন বাধার দেয়াল হয়ে দাড়ান। ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ার মাশ্চেরানো প্রতিপক্ষ গোলকিপারের প্রশংসা করে বলেন, ‘আমাদেরই জেতা উচিত ছিল। বেশিরভাগ সময় আমরা নিয়ন্ত্রণে রেখেছিলাম, কিন্তু তাদের গোলরক্ষক ছিলেন অসাধারণ।’
এই ড্রয়ের পর প্লে-অফ নিশ্চিত করা মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা, তবে একটি ম্যাচ হাতে রয়েছে। শনিবারের ম্যাচটি আবারও দেখাল মায়ামির আক্রমণভাগের শক্তি। একইসঙ্গে রক্ষণভাগের দুর্বলতাও তুলে ধরল স্পষ্টভাবে। অন্যদিকে টানা নবম ম্যাচে জয়ের দেখা পেল না টরন্টো এফসি।
আজ অভিষেকের ব্যাটে সেঞ্চুরি দেখতে চান গাভাস্কার
রক্ষণের মারাত্মক ভুলেই রিয়ালের এমন পতন?
আউট হয়েও কেন আউট হলেন না দাসুন শানাকা?