রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় আটকে বিক্ষোভ করছিলেন তারা।
এ সময় বিক্ষোভকারীদের একজন বলেন, আমরা সব টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে পারিনি। এখন আমাদের মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ঘুরছি, এখন টাকাও নেই আমাদের কাছে।
আরেক বিক্ষোভকারী বলেন, আমাদের এখানে ডিসি সাহেব এসে আমাদের ২০ মিনিট সময় নিয়েছেন।
আরও দেখুন ভিডিওতে...
