পায়রা নদী পাড়ের মাটি কাটায় ট্রলারসহ ৫ শ্রমিক গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পিএম

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর তীরবর্তী চরের মাটি কাটার সময় ট্রলারসহ ৫ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- নাসির হাওলাদার (৩৫), নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০), আবদুস ছালাম (৪৫) ও মো. সহিদুল (৪০)। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নায়ঙ্গল গ্রামে।

স্থানীয় ও পুলিশ জানায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পায়রা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রলারে করে পাশের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছিল। এমন সংবাদে শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে এ চক্রের সঙ্গে জড়িত ৫ শ্রমিককে হাতে নাতে আটক করে। পরে লেবুখালী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) একেএম ফজলুল হক অভিযুক্তদের বিরুদ্ধে শনিবার রাতেই দুমকি থানায় খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খনিজ সম্পদ ও পরিবেশ আইনে দায়েরকৃত মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত