মারা গেছেন চিত্রনায়িকা মুনমুনের সহকারী মাহি অর্ণব। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিজেই জানিয়েছেন এই নায়িকা। তবে কিভাবে মারা গেছেন, সেটা জানাতে পারেননি অভিনেত্রী। মুনমুন বলেন, ‘আমার দীর্ঘ দিনের সহকারী মাহি অর্ণব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। হঠাৎ করেই খবরটা শুনে খুব খারাপ লাগছে। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত মাহি আমার সাথে কাজ করেছে।’
মুনমুন আরও বলেন, ‘এখনো কানে বাজে ফোন করে বলত আপু কবে শুটিং করবা কবে শো আছে আর কাজে গেলে আমার সাথে সেলফি তুলতে ভীষণ ভালোবাসত। আপনারা যারা মাহিকে চেনেন তারা দোয়া করবেন মাহির জন্য খুব দুঃখী ছেলে ছিল।’
নায়িকা মুনমুন আরো বলেন,
নতুন লুকে নজর কাড়ছেন শাকিব