বিএনপি নেতাকে মারধরের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আহত বিএনপি নেতার ভাই দুলাল শেখ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজারে হামলার এ ঘটনা ঘটে।

আহত মো. রাশিদুজ্জামান (৫৫) কয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত বিএনপি নেতা ও ইউপি সদস্য রাশিদুল জাম্মান বলেন, কালোয়া বাজারে আমার একটি দলীয় কার্যালয় রয়েছে। শনিবার রাতে প্রতিপক্ষের বিএনপি নেতাদের ছত্রছায়ায় কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজীর ভাই সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওলি জোয়ার্দার, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিন্টু খন্দকার, আওয়ামী লীগের সমর্থক মো. ইয়ারুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে এবং কার্যালয়ে ভাঙচুর করেছে। সুষ্ঠ বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি।

তবে অভিযোগ অস্বীকার করে কয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওলি জোয়ার্দার বলেন, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ ক্রোন্দলে হামলার খবর শুনেছি। তবে এর সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়।

দলীয় ক্রোন্দলের অভিযোগ অস্বীকার করে ৯নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বকুল হোসেন বলেন, অন্য এলাকা থেকে এসে রাশিদুল বাজারের শান্তি নষ্ট করছে।

অভ্যন্তরীণ ক্রোন্দলে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুমারখালী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, আহত বিএনপির নেতার ভাই লিখিত অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত