ইসরায়েলকে নিষিদ্ধ করতে মঈন আলি-পগবাসহ ৫০ খেলোয়াড়ের চিঠি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ খেলাধুলা থেকে ইসরাইলকে নিষিদ্ধের দাবি তোলেন। তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এবার নতুন করে ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এক চিঠি পাঠিয়েছে উয়েফার কাছে।

৫০ খেলোয়াড় মিলে সই করা চিঠি পাঠিয়েছেন দাবি একটাই, উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক।

খেলোয়াড়দের তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলি, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশসহ অনেকে।

গাজায় সংঘাত চললেও ইসরায়েলের জাতীয় দল ও ক্লাব দলগুলো ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

পাঠানো চিঠিতে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য হলো গাজার ফিলিস্তিনিদের আংশিক বা পুরোপুরি ধ্বংস করার গণহত্যামূলক অভিপ্রায় বাস্তবায়ন করা।

তবে যুক্তরাষ্ট্র ভিন্ন সুরে কথা বলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার চেষ্টা ঠেকাতে তারা কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত