মেসির মায়ামিকে গুঁড়িয়ে শিকাগো ফায়ারের ঐতিহাসিক জয়

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম

লিওনেল মেসির জন্য এলো এক মন খারাপের রাত। শিকাগো ফায়ার এফসির কাছে তার দল ইন্টার মায়ামি হেরে গেছে ৫-৩ গোলের বড় ব্যবধানে। মঙ্গলবার রাতের এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএস প্লে-অফে জায়গা করে নিল শিকাগো। তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে।

এই জয়ে দীর্ঘদিন পর এমএলএস প্লে-অফে ফিরে গিয়ে নতুন ইতিহাস গড়ল শিকাগো ফায়ার। অন্যদিকে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করা লিওনেল মেসির ইন্টার মায়ামি এই পরাজয়ে সাপোর্টার্স শিল্ড দৌড়ে পিছিয়ে পড়ল। এখন ফিলাডেলফিয়া ইউনিয়ন নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে জিতলেই তাদের নিয়মিত মৌসুমের শিরোপা নিশ্চিত হবে।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় শিকাগো। ১১তম মিনিটে দিজে দ’আভিলা দারুণ হেড থেকে গোল করেন। এরপর ৩১তম মিনিটে জনাথন ডিন একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন। যদিও ৩৯তম মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান, তবে বিরতির আগে রোমিঙ্গে কুয়ামে গোল করে শিকাগোকে আবার ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে ম্যাচে ফেরে মায়ামি। ৫৭তম মিনিটে গোল করে ব্যবধান কমান উরুগুয়ের তারকা। পরে ৭৪তম মিনিটে জর্দি আলবার পাস থেকে তিনি ম্যাচে সমতা ফেরান। ম্যাচের শেষ সময়ে আবার ছন্দে ফেরে শিকাগো। ৮০তম মিনিটে জাস্টিন রেনল্ডস গোল করে দলকে ৪-৩ গোলে এগিয়ে নেন।

মাত্র তিন মিনিট পর ব্রায়ান গুতিয়েরেজ দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান (৫-৩)। ইন্টার মায়ামির অধিনায়ক তথা সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি পরপর দ্বিতীয় ম্যাচেও গোলহীন রইলেন। উল্লেখ্য, মায়ামি বনাম শিকাগোর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৩০ আগস্ট, তবে লিগস কাপ ফাইনালের কারণে সেটা স্থগিত করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত