আগামী অক্টোবরে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। সেই সফরের জন্য ঘোষিত দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তবে চোটের কারণে নেইমারকে রাখা হয়নি এই দলে। ব্রাজিল তারকার জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর টোকিওতে মুখোমুখি হবে জাপানের। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার গত মাসে উরুর পেশিতে চোট পান। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় নভেম্বরের আগে মাঠে ফেরার সম্ভাবনা নেই তার। ফলে ব্রাজিলের আসন্ন এশিয়া সফরে থাকছেন না পিএসজি ও আল-হিলালের সাবেক এই তারকা।
দীর্ঘমেয়াদী হাঁটুর চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় এদার মিলিতাও। তবে আঘাতের কারণে এবার বাদ পড়েছেন গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার মারকুইনহোস ও উইঙ্গার রাফিনহা। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘এটি চূড়ান্ত বিশ্বকাপ দল নয়। অনেকেই অবশ্য আমাদের সঙ্গে উত্তর আমেরিকায় যাবে। তবে সাম্প্রতিক চোট-আঘাত মাথায় রেখেই এই তালিকা করা হয়েছে। তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে।’
ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্টো, এডারসন, হুগো সুজা।
ডিফেন্ডার: কাইও হেনরিক, কার্লোস অগুস্তো, ডগলাস সান্তোস, এদার মিলিতাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, বেরালদো, ভান্দেরসন, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইশ, কাসেমিরো, জোয়াও গোমেস, জোলিন্টন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর জেসুস, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।
নতুন মালিকের বেঙ্গালুরুতে বিরাট কোহলি কি খেলবেন?
শেষ মুহূর্তের গোলে বার্সার বিপক্ষে পিএসজির ঐতিহাসিক জয়
মেসির রেকর্ড ভাঙার পথে আরও এগিয়ে গেলেন হালান্ড