ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করল আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আকাশী নীল জার্সিধারীরা গ্রুপের শীর্ষে আছে। অন্যদিকে সবার শেষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট এখনো শূন্য।
চিলির ভালপারাইসোতে অনুষ্ঠিত গ্রুপপর্বের ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে শুরুতেই গোল করেন আলেজো সারকো ও তোমাস পেরেজ। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বেনি একবার ব্যবধান কমালেও শেষ দিকে ইয়ান সুবিয়াব্রে ও সান্টিনো আন্দিনো গোল করে বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। প্রথম ম্যাচে তারা কিউবাকে হারিয়েছিল।
আগামী শনিবার আর্জেন্টিনা মুখোমুখি হবে গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইতালির। অস্ট্রেলিয়া একই দিনে কিউবার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শেষ ষোলো নিশ্চিত হলেও ইতালির বিপক্ষে ম্যাচে গ্রুপ শীর্ষস্থান ধরে রাখতে পূর্ণ শক্তি নিয়েই নামবে আর্জেন্টিনা।
নারী বিশ্বকাপ: পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এক ম্যাচ খেলতে না চাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ লামিচানে