খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
ক্ষতিগ্রস্ত প্রত্যেকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও ১ বস্তা চাল দেওয়া হয়। এ সময় চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, এ পরিষদ সবসময় মানুষের দুঃসময়ে পাশে থাকবে। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলে।
গত ২৭ সেপ্টেম্বর অবরোধ চলাকালে সহিংসতায় খাগড়াছড়ি পৌর এলাকার বহু ব্যবসায়ীর দোকানপাট ও বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হয়।
