বাঁশখালীতে পুকুর ভরাটের সময় স্কেভেটর জব্দ, জরিমানা ও কারাদণ্ড

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী পৌরসভা কার্যাল‌য়ের উত্তর পা‌র্শ্বে পুকুর ভরাটের সময় উপজেলা প্রশাসনের অভিযানে দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। একই সাথে পুকুর ভরাট কাজে জড়িত মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক ক‌রে ১০ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের কারাদণ্ড দিয়েছে ‌‌‌ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ অক্টোবর) গভীর রা‌তে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আঁকনের নেতৃত্বে একটি পুরানো পুকুর ও জলাশয় ভরাট করার খবর পে‌য়ে অভিযান প‌রিচালনা করা হয়। 

অভিযানের ব‌্যাপা‌রে  বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে ২টি স্কেভেটর মেশিনের মাধ্যমে বালু দিয়ে জলাশয় ভরাট কর‌তে দেখা যায় । যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাস্থলে স্কেভেটর মালিককে পাওয়া যায় এবং দোষ স্বীকারোক্তির ভিক্তিতে অভিযুক্ত মো. ফরিদ (৪৫) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং একই সাথে অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ব‌লে তি‌নি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত