শিষ্টাচার-শৃঙ্খলার প্রতীক তারেক রহমান: বিএনপি নেতা আজাদ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন,ভদ্রতা, শিষ্টাচার ও শৃঙ্খলার প্রতীক জননেতা তারেক রহমান।

তিনি বলেন, তারেক রহমান ভদ্রতা, শিষ্টাচার ও শৃঙ্খলার মাধ্যমে দেশের জনগণকে একত্রিত করে ফেসিস্ট, খুনি হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছে। আমার নেতা তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা সেভাবে রাজনীতি করব।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের আয়োজিত শনিবার (০৪ অক্টোবর) বিকেলে পাঁচরুখীতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। 

তিনি বলেন,  এ পর্যন্ত সারা দেশে কি পরিমাণ নেতাকর্মী বরখাস্ত হয়েছেন ও শোকজ খেয়েছেন। কারণ আমাদের নেতা অন্যায়কে প্রশ্রয় দেন না। আমরাও কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।

এসময় তিনি আড়াইহাজারকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করারও ঘোষণা দেন।

সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন আতাউর, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আবদু, উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূঁইয়া,ব্যবসায়ী রুবেল ফকির,উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মতিন,বিএনপি নেতা খোরশেদ হাসান মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত