পাবনার ঈশ্বরদী বেনারশী পল্লীর পাশের একটি ধানক্ষেত থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিরাজুল ইসলাম (৫০) উপজেলার প্রামাণিকপাড়ার বাসিন্দা। প্রায় ১২ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী একটি ছেলে রয়েছে।
নিহতের বোন রাশেদা বেগম জানান, শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে প্রায় রাত ১০টার দিকে ভাই ঘুমাতে যান। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জানতে পারি ধানখেতে তার মরদেহ পড়ে আছে।
এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-সিলেট রেললাইনের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার
৩ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার