গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৫ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সপ্তাহান্তে বিশ্বের বহু দেশ—বিশেষ করে আরব, মুসলিম ও অন্যান্য রাষ্ট্র—গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল। তিনি জানান, মধ্যপ্রাচ্যে বহুল প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এই আলোচনা আশাব্যঞ্জক ফল দিয়েছে।
ট্রাম্পের ভাষায়, ‘আলোচনাগুলো সফলভাবে এগোচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কৌশলগত দলগুলো সোমবার পুনরায় মিশরে বসবে। আমাকে জানানো হয়েছে, আলোচনার প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হতে পারে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।’
এর আগে, ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। শান্তি পরিকল্পনায় নমনীয়তার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমাদের নমনীয় হওয়ার প্রয়োজন নেই, কারণ সবাই এতে সম্মত হয়েছে। তবে সামান্য কিছু পরিবর্তন সব সময়ই থাকবে।”
তিনি আরও যোগ করেন, ‘এটি ইসরায়েলের জন্য দারুণ এক চুক্তি। একইসঙ্গে আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং গোটা বিশ্বের জন্যও এটি এক অসাধারণ সমাধান। আমরা এ নিয়ে খুবই সন্তুষ্ট।’
তবে ট্রাম্পের প্রস্তাবের প্রতি কোনো তোয়াক্কা না করে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রবিবার দখলদার বাহিনী আল মাওয়াসিসহ গাজার বিভিন্ন স্থানে বোমা বর্ষণ করে। এতে অন্তত ২৪ জন প্রাণ হারান।
আজ শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা
আজ শেখ হাসিনার আইনজীবীর জেরার মুখে শেষ সাক্ষী