বাঁশখালীতে দুই গ্রু‌পের গুলাগু‌লিতে আহত ৪

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শক্রতার জেরে দুই গ্রু‌পের গুলাগু‌লিতে চারজন আহত হ‌য়ে‌ছেন। সোমবার (৬ অক্টোবর) রা‌তে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মো. আবু তা‌হের (৫৫), সাইদুল ইসলাম (১৭), নুরুল আবছার‌ (১৬) ও মোহাম্মদ রু‌বেল (২১)‌।

স্থানীয়দের বরাতে বাঁশখালী থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার জানান, পূর্বের ঘটনার জের ধ‌রে সোমবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মনছুর গ্রুপ ও কবির গ্রুপ অস্ত্র নি‌য়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গুলাগুলি শুরু হলে চারজন গুরুতর আহত হন।  স্থানীয়রা তাদে র উদ্ধার করে বাঁশখালী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তা‌দের চ‌ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারা সবাই ছেঁড়া গুলি‌তে আহত অবস্থায় এসেছিলেন বলে জানান উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে  চিকিৎসক ডা. সৌরভ দেব বা‌প্পি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত