বগুড়ায় ৭ দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম

বগুড়ায় ৭ দাবিতে মূক-বধির সংঘের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।  বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় অবস্থান নেয়।

বগুড়া মূক-বধির সংঘের সভাপতি রায়হান আহম্মেদ তালুকদার রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সংঘের অর্ধশতাধিক সদস্য। তাদের দাবিগুলো হলো:

সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখণ্ড সরকারি ভূমি বরাদ্দ দেওয়া।

ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য আর্থ-কর্মসংস্থান পুনর্বাসনে আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ।

সকল বধিরদের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতাকরন এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান।

ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান।

বধির সদস্যদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থা।

বধির সদস্যদের জন্য ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও

জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত