নিষেধাজ্ঞা মধ্যে মাছ ধরায় শিবচরে ৭ জেলের জরিমানা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটির জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার পদ্মা নদীর চরজানাজাত পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ এম ইবনে মিজান।

তারা হলেন-রবিউল দরিয়া (২০), মোরসালিন মোল্লা (২৪), আসিফ ফকির (১৯), সাখাওয়াত মোল্লা (২০), আরিফ হাওলাদার (২৪), আলতাফ শেখ (৬০), সোহেল হাওলাদারসহ (৩২)

ভ্রাম্যমান আদালত জানায়, মা ও ডিমওয়ালা ইলিশ ধরা প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বিকেলে উপজেলার পদ্মানদীর চরজানাজাত পয়েন্টে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলেকে মাছ ধরতে দেখা যায়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার সময় ৭ জেলেকে আটক করে নৌ পুলিশের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট এইচ এম ইবনে মিজান আটক জেলেদের প্রত্যেককে ১০ হাজার করে জরিমানা করেন। আর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান জানান, ইলিশ মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত