বিএনপির বিবৃতি

খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- বক্তব্যটি দলের নয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর 'আগামীতে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন'- এমন মন্তব্য তার একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছে বিএনপি।

আজ বুধবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলা হয়।

রিজভী বলেন, ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসিকে দেওয়া এক লাইভ সাক্ষাতকারে তিনি বলেছেন- ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’, এই বক্তব্য হেলালুজ্জামান তালুকদার লালুর একান্তই ব্যক্তিগত।

তিনি বলেন, হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করেই নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন। এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। বিএনপি এ ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলের গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত